শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

Download Photocard

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল্লাহ কালবীর ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সর্বস্তরের সাংবাদিক-জনতা। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছেন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক ও ছাত্র জনতারাও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এক শ্রেণীর তথাকথিত সাংবাদিকদের কারণেই কুষ্টিয়ায় প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের কারণেই সাংবাদিকরা প্রশাসনের নিকট থেকে কোন সহযোগিতা পাচ্ছে না। যার ফলে, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে আহত ও নিহত হলেও প্রশাসন সব সময় রয়েছে নিরব। রফিকুল্লাহ কালবীকে হত্যার চেষ্টার ঘটনায় মামলার আসামীদেরকে গ্রেফতারে পুলিশ প্রশাসনের এখনও তেমন ভুমিকা দেখা যাচ্ছে না।

সাংবাদিকদের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে, এই মামলার প্রধান আসামী কোন সাংবাদিক নয়, কয়েকবছর সাংবাদিকতার আড়ালে গা ঢাকা দিয়েছেন।  মূলত এই মুন্সী শাহীন চরমপন্থী সর্বহারা সংগঠনের সক্রিয় সদস্য সন্ত্রাসী ছিলেন। এরপরে পালিয়ে কাতারে চলে যান। বিদেশ থেকে দেশে এসে প্রশাসনের থেকে বাঁচতে সাংবাদিকতার আশ্রয় নেন মুন্সী শাহীন আহমেদ জুয়েল। 

বক্তারা আরও বলেন, কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকরা প্রশাসনের কাছে বিচার চাওয়ার পরও পুলিশ প্রশাসন কখনোই সাংবাদিকদের ন্যায় বিচারের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসী সাংবাদিকদের পক্ষ নিয়ে প্রকৃত সাংবাদিকদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করে চলেছে। রফিকুল্লাহ কালবীর ওপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে চোখ বুজে আছেন। এতে করে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারেক, জেলা প্রেসক্লাবের সেক্রেটারি ও কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মুজিবুল শেখ, বাংলাভিশন ও দেশরুপান্তর পত্রিকার  জেলা প্রতিনিধি হাসান আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, আমার বার্তা জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক ও শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী, মুজাহিদ, জনপ্রিয় সাংবাদিক সামসুল আলম রুবেল, সাংবাদিক শাহ আলম রেজা, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান পলাশ, ইমরান ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ।

মানববন্ধন ও সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০