,
সর্বশেষ
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
তাড়াশের পূর্বপাড়া শাহী জামে মসজিদে ৬টি ফ্যান চুরি,এলাকা জুড়ে ক্ষোভ
এনায়েতপুর মণ্ডলপাড়া থেকে পাঁচিল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন
আত্মগোপনের পর গ্রেফতার সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ

জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ

ফটোকার্ড


এস এম জালাল উদ্দিন,মৌলভী বাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাবির উদ্দিন (২৬) জুড়ী থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ছাবির উদ্দিনের ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে কাঠের রোল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেয়। পাশাপাশি ভবিষ্যতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কবির উদ্দিন (২৮), রুনা বেগম (২৭), মুক্তার আলী (৫০), রুবি বেগম (৪০) ও জায়েদ উদ্দিন (৩৫)-কে। তারা সবাই জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে জুড়ী থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই শামীম আহমদ মঙ্গলবার জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ