,
সর্বশেষ
সলঙ্গায় পাপনের নেতৃত্বে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ
প্রতিবন্ধী কার্ড আছে,ভাতা নাই; ১০ বছর ধরে সহায়তার আশায় দুই ভাইয়ের অপেক্ষা
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন
সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪
পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪

ফটোকার্ড


টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের কর্মকর্তারা মাঠপর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকসংক্রান্ত অপরাধ এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
এ সময় মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন”— এই আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

শেয়ার করুনঃ