,
সর্বশেষ
তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে বহুলীতে ছুটে গেলেন ভিপি অমর কৃষ্ণ দাস
সিরাজগঞ্জের হাটিকুরুলে বাসচাপায় মা-ছেলে নিহত,আহত ৩
উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিংড়ার চলনবিলে বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক বিপাকে
জোরপূর্বক টিপসই নিয়ে বৃদ্ধা মায়ের জমি নিজের নামে রেজিস্ট্রি করলেন বড় ছেলে

তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সাপ্তাহিক চলনবিল বার্তার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

ফটোকার্ড


মোঃ জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তা-র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খাইরুল আলম মুন্নু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে চলনবিল অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরতে সাপ্তাহিক চলনবিল বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটি নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে জনস্বার্থে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।

শেয়ার করুনঃ