,
সর্বশেষ
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
সিংড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে বিয়াশ-রাতাল সড়কে বৃক্ষরোপণ

তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ

ফটোকার্ড


তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিলেজ ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সামাজিক কল্যাণমূলক সংগঠন ইনিশিয়েটিভের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল রোববার ( ১৯ জুলাই) বিদ্যালয় মাঠে এক ব্যাতিক্রম ধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়।
আয়োজনে কচি কাঁচা শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুষ্টির চাহিদা পূরণের উদ্দেশে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণের জন্য ১০০ টি চারা তুলে দেওয়া হয়।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে আমড়া জাম্বুরা লটকন জাম কাঁঠাল পিয়ারা ও মেহগুনি
উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুর রহমান ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এবং ভিলেজ ভিশন বাংলাদেশ এর উর্দুতন কর্মকর্তারা ।
প্রধান শিক্ষক তোহিদুর রহমান বলেন শিশুদের ভিটামিন সি এর অভাব রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছোট বেলা থেকেই শিশুদের উৎসাহ দেওয়া এটা একটা ভালো দিক।
ভিলেজ ভিশন বাংলাদেশ এর প্রতিনিধি বলেন সবুজ ও পরিছন্ন বাংলাদেশ গড়ার এই লড়াই আমাদের অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ