,
সর্বশেষ
সলঙ্গায় পাপনের নেতৃত্বে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ
প্রতিবন্ধী কার্ড আছে,ভাতা নাই; ১০ বছর ধরে সহায়তার আশায় দুই ভাইয়ের অপেক্ষা
সিরাজগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা উদ্বোধন
সিরাজগঞ্জে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সরকার কনসোর্টিয়ামের বিশাল মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৪
পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫
রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পঞ্চগড়ে ১ নম্বর অমর খানা ইউনিয়নে পাগলা শেয়ালের আক্রমণনে শিশু সহ আহত-৫

ফটোকার্ড

মোঃ মোহন মিয়া,পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামে পাগলা শিয়ালের হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ও বিকেলে পৃথক সময়ে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করলেও অপরটি পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জগদল উত্তর গোয়ালপাড়া গ্রামের বাড়ির পাশে খেলাধুলা করছিল পাঁচ বছর বয়সী এক শিশু জুই আক্তার। এ সময় হঠাৎ একটি শিয়াল শিশুটির ওপর হামলা চালিয়ে তাকে পাশের চা-বাগানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এরপর বিকেলে একই এলাকায় আবারও শিয়ালের হামলার ঘটনা ঘটে। এতে  ইসমাইল হোসেন (৪০), বেলাল হোসেন (৪৫), মফিজ উদ্দিন (৫২) ও আব্দুর রাজ্জাক (৫০) আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালগুলো অস্বাভাবিক আচরণ করছিল এবং মানুষের ওপর বারবার আক্রমণ চালাচ্ছিল। একপর্যায়ে স্থানীয়রা একটি শিয়ালকে ধরে পিটিয়ে হত্যা করেন। তবে অপর শিয়ালটি পালিয়ে যায়।
আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোখলেছুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, বন্য প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনায় দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা পালিয়ে যাওয়া শিয়ালটিকে দ্রুত আটক এবং এলাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ