ফটোকার্ড
রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো তারিখ বা তফসিল এখনো ঘোষণা করা না হলেও, মাঠ পর্যায়ে এরই মধ্যে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে হাট-বাজার, মাঠের মেহনতি কৃষক থেকে ঘরের গৃহিণী
সবখানেই এখন সাধারণ মানুষের আলোচনার মূল
বিষয় হয়ে দাঁড়িয়েছে আগাম ভোটের সমীকরণ। আর এই নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে দলমত নির্বিশেষে সবার মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি নাম সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু।
এলাকাবাসীর মতে, সমাজে একজন সৎ, নম্র-ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী হিসেবে এস এম সোহেল মাহমুদ (রঞ্জুর) রয়েছে এক অনন্য গ্রহণযোগ্যতা। ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির এই মানুষটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থেকে সাধারণ মানুষের মনে একটি স্থায়ী জায়গা করে নিয়েছেন।
বহুলী ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক অঙ্গনে এস এম রঞ্জুর দীর্ঘ পথচলা থাকলেও তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, দখলবাজি, স্বজনপ্রীতি কিংবা কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের অভিযোগ নেই। এই নিষ্কলঙ্ক ভাবমূর্তির কারণেই নির্বাচনের তারিখ ঘোষণার আগেই তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আগাম গণজোয়ার দেখা যাচ্ছে।
স্থানীয় বেশ কয়েকজন ভোটার জানান, নির্বাচনের তারিখ যখনই হোক না কেন, আমরা আগে থেকেই আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমরা এমন একজন যোগ্য ও সৎ অভিভাবক চাই, যিনি এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করবেন। সেই দিক থেকে এস এম রঞ্জু ভাই আমাদের একমাত্র পছন্দ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তাকেই বহুলী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
তৃণমূলের এই উপচে পড়া আগাম সমর্থন ও ভালোবাসা প্রমাণ করে যে, আনুষ্ঠানিক নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই জনপ্রিয়তার দৌড়ে এস এম রঞ্জু অন্য সবার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।




