ফটোকার্ড
ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ৩ নম্বর বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে তাঁর গ্রামের বাড়ি ২ নং ওয়ার্ড বাগডুমুরে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি অমর কৃষ্ণ দাস।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তিনি রঞ্জুর বাসভবনে গিয়ে তাঁর অসুস্থ পিতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এসময় তাঁর সফর সঙ্গে ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য সোহেল আক্তার,সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো:আবু হাসিম তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক তানভীর শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন সহযোদ্ধা ও তাঁর পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এস এম রঞ্জু দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।তাঁর সম্মানিত পিতার অসুস্থতার খবর শুনে খোঁজ নিতে এসেছি। রঞ্জুর পিতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। অতি তারাতারি তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পারস্পরিক সহমর্মিতা ও একে অপরের পাশে থাকার মধ্য দিয়েই সমাজ ও রাজনীতি আরও মানবিক ও শক্তিশালী হয়ে উঠবে।




