শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা নবম ওয়েজবোর্ড সঠিকভাবে বাস্তবায়ন করার দাবী জানান। এ ছাড়া সকল ভয়ভীতির উর্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।

রবিবার বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। ইয়াং জানালিষ্ট ফোরাম, পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সংগঠনের সহ-সভাপতি আর কে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার, নীরব, সোলাইমান প্রমূখ।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
৩ মে ২০২৬

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০