ফটোকার্ড
মোঃ জুবায়ের হোসেন,বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে তিনি দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম, ওষুধ সরবরাহ, রোগীদের সেবার মান এবং বিদ্যালয়ের পাঠদান পরিবেশ, শ্রেণিকক্ষ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আহমেদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (ভুট্টু) এবং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনও আফরিন জাহান সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।




