,
সর্বশেষ
শিয়ালকোলে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল,দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
উল্লাপাড়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় হায়দার আলী আকন্দ
যারা মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেয়, তাদের সিরাজগঞ্জে জায়গা হবে না: এএসপি নাজরান রউফ
বহুলী ইউপি নির্বাচন: তফসিলের আগেই জনসমর্থনে আলোচনায় এস এম রঞ্জু
সিরাজগঞ্জে নান্না বিরিয়ানি হাউজে অফারের শেষ দিনেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন,নলকূপ,সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
তাড়াশে প্রায় ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী 

ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ফটোকার্ড


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬), ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে দুপুর ১টায় পূজা, অর্চনা ও ভোগ বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশ্যে পুনর্যাত্রা (উল্টোরথ) বের করা হয়। শোভাযাত্রায় ভক্তরা ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক সমরজিৎ গুণসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ রথযাত্রা উৎসবে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ