,
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন প্রদান
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার-৭
ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক যুবক মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন
সিরাজগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের অনুদান চেক ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ
সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড


মো. হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে ভোজ্য তেল, সরিষা ও ডাল মিলে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্থিত ভোজ্য তেল, সরিষা ও ডাল মিলে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত করা হয়নি এবং মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো. জিহাদকে ১০ হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ. ছালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের মোড়কে সঠিক তথ্য সংযুক্ত করা এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় জেলা ক্যাবের প্রতিনিধি, র‍্যাব ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

শেয়ার করুনঃ