শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Download Photocard

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি: এস এ উজ্জ্বল : মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মহাদেবপুরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইট ভাটা মালিক শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে শ্রমিকরা শ্লোগান দেয় ইট ভাটা বন্ধ কেন প্রশাসন জবাব চাই, হয় কাজ দে নয় তো ভাত দে সহ বিভিন্ন শ্লোগান দেয় ।

শ্রমিকরা বলেন এ উপজেলায় ইট ভাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২০ হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে। ভাটা বন্ধ থাকলে এ সব শ্রমিকদের অনাহারে থাকতে হবে।

সমাবেশে শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, উত্তম কুমার, মাসুদ রানা, মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, আলমগীর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে এসব ইট ভাটা চালুর দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পরিবেশ অধিদপ্তর উপজেলার প্রায় ১১টি ইট ভাটা বন্ধের নির্দেশ দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০