,
সর্বশেষ
শিয়ালকোলে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল,দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
উল্লাপাড়ায় নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় হায়দার আলী আকন্দ
যারা মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেয়, তাদের সিরাজগঞ্জে জায়গা হবে না: এএসপি নাজরান রউফ
বহুলী ইউপি নির্বাচন: তফসিলের আগেই জনসমর্থনে আলোচনায় এস এম রঞ্জু
সিরাজগঞ্জে নান্না বিরিয়ানি হাউজে অফারের শেষ দিনেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন,নলকূপ,সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
তাড়াশে প্রায় ৫০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী 

সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল,দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

ফটোকার্ড

সিনাজগঞ্জ সংবাদ প্রতিবেদক ;

সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৮ জুলাই ২০২৬) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিনের শুরুতে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ৮টায় মালশাপাড়া কবরস্থানে কোরআনখানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আলোচনা সভা, সকাল ১০টা ৩০ মিনিটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, সকাল ১১টায় কবর জিয়ারত, সকাল ১১টা ১৫ মিনিটে বৃক্ষরোপণ এবং দুপুর ২টায় জোহরের নামাজের পর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।

এছাড়া মরহুমের পরিবারবর্গের উদ্যোগে বিকেল ৫টায় (আছরের নামাজের পর) বি.এল. স্কুল রোড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া এশার নামাজের পর বি.এল. রোড জামে মসজিদে মরহুমের পরিবারবর্গের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।

মরহুম মির্জা মোরাদুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় সকল শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ, মহান এই নেতা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থাতেও তিনি জনগণের কথা ভুলে যাননি। ১৯৯৫ সালের ১০ জুলাই জাতীয় সংসদে দেওয়া জীবনের শেষ বক্তব্যে তিনি নিজের চিকিৎসার কথা নয়, বরং সিরাজগঞ্জের উন্নয়ন ও দেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। মাত্র আট দিন পর, ১৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুনঃ