বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শাহজাদপুরে নদীর তীরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার
সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন ও সম্পাদক টুটুল
সিরাজগঞ্জে রামাদান টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু
বেলকুচিতে রাজাপুর ইউনিয়ন পরিষদে ঝুঁকিপূর্ণ ভবন,আতঙ্কে কর্মচারী-সেবাপ্রার্থীরা
ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ
যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত- জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল কায়েস
বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এপিএস হিসেবে আবু হেনা মোস্তফা নোমান আলালের দায়িত্ব গ্রহণ
কাজিপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত
সিরাজগঞ্জে দুইশত বছরের প্রাচীন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে বর্ণাঢ্য দোলযাত্রা উদযাপন

যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত- জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

মোঃ  হোসেন আলী ছোট্ট  : সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,যাকাত ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি বিধান। যাকাত একটি ইবাদত এটি গরিবের হক।সরকারি ফান্ডে যাকাত প্রদানের বিষয়ে শুক্রবারের জুমুআর খুতবা এবং নিজ নিজ অধিক্ষেত্রে প্রচারণা চালাতে হবে। এছাড়াও সরকারি যাকাত ফান্ডে যারা যাকাত দিবেন, তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি ও স্মারক উপহার দেওয়া যেতে পারে যাতে যাকাত প্রদানকারী ব্যক্তি উৎসাহিত হয়। এ সময় তিনি যাকাত প্রদানকারী ব্যক্তিদের যাকাতের একটা নির্দিষ্ট অংশ সরকারি যাকাত ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, গরীবদেরকে আমরা সমাজে একটি তাদেরকে কর্মসংস্থান  ব্যবস্থা করে  দিতে পারি তাহলে তারা আর যাকাত গ্রহণ করবেন না বরং তারা  সমাজে যারা গরীব আছে তাদেরকে যাকাত প্রদান করবে। এবং সরকারি যাকাত ফান্ডে যাকাতের টাকা দিয়ে দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা  যেতে পারে। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত। আটটি নির্দিষ্ট ক্ষেত্রে যাকাতের অর্থ প্রদান করা যায় যা কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। যাকাত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তির উপায়। যাকাতের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমে আসে, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান হয়। যাকাতের মাধ্যমে অর্থ অহমিকার বিলোপ সাধন করে ও ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আত্মিক শান্তি লাভ এবং আল্লাহর নিয়ামতের শোকর করা যায়। যাকাত সম্পদ ও ব্যক্তিকে পবিত্র করে। যাকাতের অর্থ আয়করমুক্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারে  জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  উক্ত সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, 

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

এসময়ে উপস্থিত আরো  ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা আব্দুলাহ সরকার, 

জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের পেশ ইমাম হাফেজ মাওলানা  মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের পেশ ইমামও খতিবগণ উপস্থিত ছিলেন সেমিনারে শেযে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদুল কোবা মসজিদের পেশ ইমামও খতিব মাওলানা মুফতি রহুল আমীন,।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১