,
সর্বশেষ
সিরাজগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এম.এ ওয়াহাব
রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
যমুনা ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছার পাশে দাড়ালেন শাহজাদপুর উপজেলা প্রশাসন
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের অভিযান
রানীগ্রামে পানিবন্দি অসহায় মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি নৌকা দিলেন চেম্বারের পরিচালক আলামিন
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ

রানীগ্রামে পানিবন্দি অসহায় মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি নৌকা দিলেন চেম্বারের পরিচালক আলামিন

ফটোকার্ড

মো: সোহান সেখ :

সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রানীগ্রাম পশ্চিমপাড়া এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে নিজ অর্থায়নে তিনটি নৌকা প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শরীফুল ইসলাম আলামিন। নৌকাগুলো নির্মাণে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় রানীগ্রামের শিমুলতলা সংলগ্ন এলাকায় স্থানীয়দের কাছে নৌকাগুলো হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, প্রতিবছর জুলাই-আগষ্ট মাসে অতিবৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে রানীগ্রাম পশ্চিমপাড়ার সঙ্গে মূল সড়কের সংযোগকারী রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ১০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। সে সময় নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। তবে এলাকার অধিকাংশ মানুষ অস্বচ্ছল হওয়ায় নিজেরা নৌকা তৈরি করতে পারেন না।

রানীগ্রাম পশ্চিমপাড়ায় বেশ কয়েকটি টুইস্টিং মিল ও তাঁতশিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ সময় তারা খোকশাবাড়ি-রানীগ্রাম পুরাতন সড়ক দ্রুত সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্থানীয় মিল মালিক মো. রফিকুল ইসলাম বলেন, আমার মিলসহ অন্যান্য মিলগুলোতে অনেক শ্রমিক কাজ করেন। তারা প্রতিদিন আসা-যাওয়া করেন। পানির কারণে খুব কষ্ট হতো। নৌকা দেওয়ায় এখন অনেক উপকার হয়েছে।

স্থানীয় মুরুব্বি মো. শাহিন সেখ বলেন, আমরা নদীভাঙা এলাকার মানুষ। আমাদের সমস্যার কথা জানালে আলামিন ভাই তিনটি নৌকা দিয়েছেন। এগুলো তিনটি স্থানে রাখা হয়েছে। এতে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

সমাজসেবক মো. শরীফুল ইসলাম আলামিন বলেন, জুলাই-আগস্ট মাসে ভারী বর্ষণে খোকশাবাড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হলে এলাকায় পানি বৃদ্ধি পায়। এতে প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার ভোগান্তিতে পড়ে। রানীগ্রাম পশ্চিমপাড়ার মানুষ আমার কাছে এসেছিল। আমি আমার সামর্থ্য অনুযায়ী তিনটি নৌকা দিয়েছি। মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব।

শেয়ার করুনঃ