শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রানীশংকৈল বাংলাগড় দাখিল মাদ্রাসার দুই গুণী শিক্ষকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাংলাগড় দাখিল মাদ্রাসার দুই জন গুণী শিক্ষকের চাকরি থেকে অবসরজনিত বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১মে ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার মাদ্রাসা হল রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী শিক্ষকদ্বয় হলেন, মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শামসুল হক এবং ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম। সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখায় এই দুই গুণী শিক্ষককে মাদ্রাসার পক্ষ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হয়। মাদ্রাসার হল রুমে আয়োজিত এই বিদায় ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আজিজুর রহমান, শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই শিক্ষকের সততা, নিষ্ঠা এবং দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি চারণ করেন। তারা বলেন, মোঃ শামসুল হক এবং মোঃ আব্দুর রহিম স্যারের বিদায় মাদ্রাসার জন্য একটি অপূরণীয় ক্ষতি। তারা শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন মানুষ গড়ার কারিগর। তাদের দেখানো পথ অনুকরণ করে শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষকদ্বয়ের হাতে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। সবশেষে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর জীবনের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০