শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

রাষ্ট্র মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন- তারেক রহমান

Download Photocard

যশোর প্রতিনিধি : কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইউব বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা তারেক রহমান দিয়েছেন, তার ১৬ নম্বরেই ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

 শনিবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাঘারপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী লাল-সাদা পাড়ের শাড়ি পরে অংশগ্রহণ করেন।

বাঘারপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। 

অন্যদের মধ্যে বক্তৃতা করেন পূজা ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি সুরঞ্জন ঘোষ, সমীর কুমার পাল, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অশোক কুণ্ডু, সদস্য সচিব কার্তিক দাস, বাঘারপাড়া উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুণ্ডু প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আরও বলেন, ‘স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, কাউকে ভয় করবেন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে আছেন।’

তিনি বলেন, ‘এদেশ সবার। ধর্মের ভিত্তিতে এদেশে কোন বিভাজন থাকবে না। কেউ নিজেকে সংখ্যালঘু ভাববেন না। এদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার।’

টিএস আইউব বলেন, ‘বিএনপি সকল ধর্ম, বর্ণের মানুষের অংশগ্রহণে দেশ পূণর্গঠন করতে চায়’। এজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০