,
সর্বশেষ
সিরাজগঞ্জে যমুনার ভাঙনে পূর্ব বাহুকায় বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিয়ানীবাজার সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ আটক
নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার
এনায়েতপুরে থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলীর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা‎
শাহজাদপুরে এক ট্রাক অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ : সন্ধানের দাবিতে মানববন্ধন
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৪১ ব্যক্তির মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

শাহজাদপুরে এক ট্রাক অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে থানা পুলিশ। পরে জব্দ করা জাল শাহজাদপুর থানা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ শনিবার (২১শে জুন ২০২৬) সকালে থানা চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক মন্তাজ উদ্দিন সহ থানার পুলিশ সদস্যরা।

গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মন্তাজ উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল বগুড়া- নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দা নামক স্থান থেকে ১৬ বস্তা অবৈধ চায়না দোয়ার জাল সহ একটি পিক‌আপ আটক করে থানায় নিয়ে আসে। গাড়ির চালকের কাছ থেকে জানা যায় এই চায়না দোয়ার জাল পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা থেকে বগুড়া যাচ্ছিল।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, আটকৃতর ১৬টি বস্তার ভেতরে ৯৩ পিস অবৈধ চায়না দোয়ার জাল ছিল। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত পিক‌আপের চালক ও সহকারীকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এছাড়াও পিক‌আপের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেটা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন, এগুলো উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ চায়না দোয়ার জাল। বগুড়ায় নিয়ে যাওয়ার সময় পুলিশ জালগুলো আটক করে, আমার উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার জনগণকে সচেতন হতে হবে, এগুলো দেখা মাত্রই আমাদের জানানোর অনুরোধ রইলো।

শেয়ার করুনঃ