ছাম্মি আহমেদ আজমীর:
১লা মে সকাল ৯টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি পলাশ কুমার ঘোষ, সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার,জেলা সদস্য তারিকুজ্জামান টরিক,শ্রমিক ফ্রন্ট নেতা আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শফি,এমদাদুল হক, মোশাররফ হোসেন,ফজলার হোসেন, আবু সামা প্রমূখ।
নেতৃবৃন্দ মহান মে দিবসের তাৎপর্য আলোচনা করতে গিয়ে বলেন, বাংলাদেশে ৫৪বছরে এখন পর্যন্ত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বরং কর্মক্ষেত্রে শ্রমিকদের কোন নিরাপত্তা নেই,নেই ন্যায্য মজুরি। এখনো শ্রমিকদের ১২ থেকে ১৫ ঘন্টা শ্রম দিতে হয়। অবিলম্বে ৩০ হাজার টাকা নূন্যতম মজুরি দাবী করি। দেশের স্বার্থ বিরোধী বানিজ্য চুক্তি বাতিলের জোর দাবী জানাই ।
উল্লেখ্য: সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল টি শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।






