শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সলঙ্গায় কোরবানির মাসায়িল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় থানা ওলামা পরিষদের উদ্যোগে কুরবানী সম্পর্কিত জরুরি মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আখতারুল ইসলাম এর সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল বুধবার (২০ মে ২০২৬) বাদ মাগরিব থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত কোরবানি সম্পর্কিত জরুরী মাসায়েল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুরবানি সংক্রান্ত প্রশ্নের- উত্তর প্রদান-সহ জরুরি মাসায়িল সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনাযিরে বাঙ্গাল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শফী কাসেমী সাহেব দা.বা. বগুড়া।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব দা.বা সিরাজগঞ্জ।

আরও উপস্থিত ছিলেন মাওলানা শফিউল্লাহ শামীম,খতিব সিরাজগঞ্জ জেলা মারকায মসজিদ, মাওলানা আব্দুল গফুর সাহেব খতিব সলঙ্গা বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা নুর উদ্দিন নোমানী সাহেব খতিব সলঙ্গা বায়তুর মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। এই মাসায়িল শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সলঙ্গা অঞ্চলের আলেম ওলামায়ে কেরাম-সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০