,
সর্বশেষ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
সিংড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে বিয়াশ-রাতাল সড়কে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ

সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ফটোকার্ড


শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় রাজশাহী সিটি হাট থেকে মহিষ কিনে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের শাহিন (৪৮) ও একই গ্রামের আব্দুল রশিদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাজশাহী সিটি হাটে মহিষ কিনতে যান শাহিন ও আব্দুল রশিদ। হাট শেষে একটি ভটভটিতে মহিষ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত ৯টার দিকে সিংড়া উপজেলার সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল রশিদের মৃত্যু হয়। গুরুতর আহত হন শাহিন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পৌঁছালে তিনিও মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ