শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে হাজী আব্দুস সাত্তারের সৌজন্য সাক্ষাৎ,মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ করলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।
সোমবার (২৫ মে, ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে এ সৌজন্য  সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পৃথিবীতে যুগে যুগে যা কিছু সৃষ্টি হয়েছে, সবই মানুষের কল্যাণের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন মানবজাতির হেদায়েত ও কল্যাণের জন্য। আমিও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে সিরাজগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা সাংবাদিক ভাই-বোনেরাও মানুষের জন্য নিরলসভাবে কাজ করেন। ক্ষমতা ও অর্থের শক্তির চেয়েও আপনাদের কলমের শক্তি অনেক বেশি। তাই আমি আশাবাদী, আপনারা সত্যনিষ্ঠ ও সুন্দর লেখনীর মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকবেন এবং সমাজের কল্যাণে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠিত হোক। ঈদের প্রকৃত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হীরুকগুণ, জেহাদুল ইসলাম, কার্যকরী সদস্য হেলাল আহমেদ, মোঃ জাকিরুল ইসলাম সান্টু, সোহাগ হোসেন জয়,সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আজিজুর রহমান মুন্না, মোঃ হোসেন আলী ছোট্ট, ছাম্মি আহমেদ আজমীর,মোঃ রাকিবুল ইসলাম রাকিব, মাকসুদা খাতুন, স্থানীয় সরকার ও গ্রাম বিষয়ক সম্পাদক এবং সাবেক ৯নং কাউন্সিলর মোঃ তাজ উদ্দিনসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০