সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ
সংরক্ষিত নারী আসনে এ্যাড. সিমকী ইমাম খানকে এমপি হিসেবে দেখতে চান সিরাজগঞ্জবাসী
সিরাজগঞ্জে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরে দিনরাত্রি ব্যাপী পূজা-অর্চনা অনুষ্ঠিত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইব্যক্তি নিহত 
সিরাজগঞ্জে জামায়াত সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা,লুটপাট,ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন 
মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে
সিরাজগঞ্জ বিয়ারা ঘাটে বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু!
বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিসভার শপথ
সিরাজগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে নর্থ বেঙ্গল ইয়ুথ ফোরামের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে জামায়াত সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা,লুটপাট,ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন 

মোঃ  হোসেন আলী (ছোট্ট) ‎;  সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় জামায়াত সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ)-২ আসনের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর ১২টার দিকে পৌর শহরে জেলা জামাতের দলীয় কার্যালয়ে ১১ দলীয় জোট নির্বাচন সমন্বয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নির্বাচনের পর জামায়াত সমর্থিত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার শিকার এবং প্রশাসনকে অভিযোগ করা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় সে বিষয়গুলোর উপর দিকনির্দেশনা মূলক  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লা  প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম। 

এ সময় জাহিদুল ইসলাম বলেন, আমাদের এজেন্টরা ভোটের শুরু থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন অজুহাতে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনেক কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের বিজয়ী প্রার্থীর এজেন্টদের এক টেবিলে খাওয়া দাওয়া করার অভিযোগ তুলে জাহিদুল ইসলাম বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের প্রিজাইডিং দায়িত্বে থাকা কর্মকর্তারা এক টেবিলে বসে খাওয়া-দাওয়া করেছে।

বিভিন্ন কেন্দ্রে থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে জামায়াত প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের দিয়েছে একটি দলের নেতাকর্মীরা। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে তাঁর মনোনীত পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে।

 নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ। কিন্তু আমরা দেখেছি, কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন, যা ভোটারদের মাঝে সন্দেহ তৈরি করেছে।

‎এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল লতিফসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং  বিভিন্ন ইলেকট্রনিকস,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত।ছিলেন

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭