শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে ঝাঐল ব্রিজ এলাকায় দুর্ঘটনা স্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে মহাসড়কের ঝাঐল ব্রিজ এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে যমুনা সেতুর পশ্চিম পাড় মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐল ব্রিজ এলাকায় ‘ঢাকা টু গাইবান্ধা’গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

দুর্ঘটনার পর বাসটির গেট লক হয়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। এ সময় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং যাত্রীদের নিরাপদে বের করে আনেন। জেলা প্রশাসক নিজেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ ঘটনায় বাসের সুপারভাইজার আহত হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রশাসন নিশ্চিত করেছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে শ্যামলী পরিবহনের পক্ষ থেকে বিকল্প বাসের ব্যবস্থা করা হয়।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে মহাসড়কে চলাচলকারী যানবাহনকে আরও সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০