শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হ্যাঁ মানে আজাদি, আর না মানে গোলামি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের রায়ই হবে চূড়ান্ত শক্তি- ডা. শফিকুর রহমান
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইডিয়াল শিক্ষা পরিবার ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার প্রদান
সিরাজগঞ্জে ধানের শীষ প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট চাইলেন ভাতিজা জাভেদ হাসান মাহমুদ
উল্লাপাড়ায় ভোট কেন্দ্র পরিদর্শন,জনসাধারণ ও  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু
শাহজাদপুরে এনসিপি’র শাপলা কলির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধানের শীষে পক্ষে সদর উপজেলা ও শহর ওলামা দলের প্রচার মিছিল ও ভোট প্রার্থনা
সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন : সভাপতি অধ্যক্ষ মাছুদ রানা, সম্পাদক হুসনে আরা জলি
নির্বাচনী প্রচারকালে মহিলাদের উপর হামলা, হেনস্থা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সিরাজগঞ্জে ধানের শীষে পক্ষে সদর উপজেলা ও শহর ওলামা দলের প্রচার মিছিল ও ভোট প্রার্থনা

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচার মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে তিনটায় শহরের এস.এস.রোডস্হ চেম্বার ভবনের সামনে প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা গিয়ে শেষ হয়।
প্রচার মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৬ টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,যুগ্ম আহ্বায়ক ও শহর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, সদর উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মোঃ নাসির উদ্দীন, শহর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুল আজিজ, সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হুদাসহ  জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ওলামা দল, সদর উপজেলা ওলামা দল ও শহর ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭