,
সর্বশেষ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
সিংড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি সফল করতে বিয়াশ-রাতাল সড়কে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ

সিরাজগঞ্জে নিউ এশিয়ান ফুডস বেকারি কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর এলাকায় অবস্থিত নিউ এশিয়ান ফুডস নামের একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়।

রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে কারখানার উৎপাদন পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং খাদ্য সংরক্ষণের বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও খাদ্য উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নিউ এশিয়ান ফুডসের মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিরাজগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা উপস্থিত ছিলেন।
একই অভিযানে এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে জেলা ক্যাবের সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন কিংবা ভোক্তা স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ