শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জে মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলায় ছায়াছন্দ নৃত্যকলা একাডেমির মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন


মোঃ হোসেন আলী ছোট্ট, :
“শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে চলমান মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী-২০২৬ উপলক্ষে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের অঙ্গসংগঠন ছায়াছন্দ নৃত্যকলা একাডেমি এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নৃত্য পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে, নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় এবং ছায়াছন্দ নৃত্যকলা একাডেমির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে লোকজ ও দেশাত্মবোধক গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ছায়াছন্দ নৃত্যকলা একাডেমির ক্ষুদে ও তরুণ শিল্পীরা দলীয় ও একক নৃত্য পরিবেশনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেন। নৃত্যের ছন্দ, পোশাকের বৈচিত্র্য ও শিল্পীদের দক্ষ পরিবেশনা দর্শকদের প্রাণবন্ত করে তোলে। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি ও সাংবাদিক দিলীপ কুমার গৌর, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক রফিকুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ সংবাদের সম্পাদক মোঃ মাসুদ রেজাসহ নাট্য নিকেতনের সদস্যবৃন্দ, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম মাধ্যম। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজ থেকে অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা বিকশিত হয়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে এবং লোকজ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সংগীত, নৃত্য এবং বিভিন্ন লোকজ ঐতিহ্যভিত্তিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় শিল্পী, কারুশিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে নৃত্যানুষ্ঠানটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০