শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত-৩
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর
সিরাজগঞ্জ শহরে সিগারেটের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বেলকুচিতে প্রসেস মিলে মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশ দূষণের দায়ে অর্থদণ্ড

সিরাজগঞ্জে ময়নাতদন্তের সঠিক প্রতিবেদন দাবিতে সংবাদ সম্মেলন

ফটোকার্ড

সোহান সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত মানদা কান্ত লাহিড়ী হত্যাকাণ্ডের সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন প্রদানের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সেমিনার কক্ষে নিহতের পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে নিহত মানদা কান্ত লাহিড়ীর ভাতিজা তুষার লাহিড়ী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তুষার লাহিড়ী জানান, গত বছরের ১৬ জানুয়ারি শাহজাদপুর উপজেলার গুদিবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার চাচা মানদা কান্ত লাহিড়ীকে নিজ বাড়িতে প্রবেশ করে প্রতিবেশী মশিউর রহমান, আবির রহমান এবং নিবিড় রহমান দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১১ মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।

তুষার লাহিড়ী আরও অভিযোগ করেন, আসামি পক্ষ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ময়নাতদন্তের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জেরে ৬২ বছর বয়সী মানদা কান্ত লাহিড়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে প্রতিবেশী মশিউর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে। দীর্ঘ চিকিৎসার পর তিনি মারা গেলে তার স্ত্রী সান্ত্বনা লাহিড়ী শাহজাদপুর থানায় একটি মামলা করেন। পুলিশ ইতোমধ্যে মামলায় হত্যাকাণ্ডের ধারা (৩০২) যোগ করার আবেদন করেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি বলেন, “ময়নাতদন্তে যা পাওয়া যাবে তাই প্রতিবেদনে উল্লেখ করা হবে। রিপোর্ট পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

নিহতের পরিবার ময়নাতদন্তের সঠিক প্রতিবেদন এবং বিচারপ্রাপ্তির জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০