মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা

সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
“খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আমাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক মনিরুজ্জামান লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক মনিরুজ্জামান লিটন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামিয়া টাইটান্সের ম্যানেজার নুর মোহাম্মদ খান শাহানুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম টুকু। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন।


প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম টুকু বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় মনোযোগী হতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং একটি মেধাবী জাতি গড়ে উঠবে। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জকে পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সিরাজগঞ্জের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, ভিপি অমর কৃষ্ণ দাস, পরিবেশপ্রেমী শহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক হিল্টন খন্দকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মুন্না খন্দকার, আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইসলামিয়া লায়ন্স ১৩ রানে ইসলামিয়া টাইটান্সকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০