মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে জেনিন পরিবহনের সুপারভাইজার সেলিম খানের ইন্তেকাল
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান
টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২২
দুটি কিডনি বিকল, মানবিক সহায়তার অপেক্ষায় কুলাউড়ার তরুণ বিলিভ সুছিয়াং
সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি-১৫ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচে শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

 মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আল শাহরিয়া তূর্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে তার বাসভবনে যান সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। তূর্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমির হোসেন চাঁনের ছেলে।

হোসেনপুর দক্ষিণ উপজেলা অফিস সংলগ্ন নিজ বাসভবনে গিয়ে তিনি তূর্যের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তূর্যের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় নিজ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আল শাহরিয়া তূর্য। প্রথমে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একই রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তার মুখমণ্ডল ও দাঁতের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি বিশেষ পদ্ধতিতে তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তূর্যের চিকিৎসায় ইতোমধ্যে বিপুল ব্যয় হয়েছে এবং সামনে আরও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। এ কারণে তার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০