ফটোকার্ড
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, জিল্লুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শাহ সুফি হাজী শাহ শরিফ জিন্দানির নওগাঁ মার শরীফের নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাজার শরীফের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাঝারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের সম্মতিতে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা মাজার শরীফের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় পরিবেশ বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




