,
সর্বশেষ
পাবনায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু ক্যাম্প
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
তাড়াশে নওগাঁ মাজার শরীফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল  
জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান,মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজুর
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু !
বর্ষার পানি আসতেই উৎসব মূখর চলনবিলের তিশিখালীর মাজার
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে মাদক, সন্ত্রাস ও চুরি প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী , রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ-এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মোঃ আহসান হাবিব।

শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রকৌশলী মো. আহসান হাবিব তাঁর রুয়েটে অধ্যয়নকালীন বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রকৌশলী মোঃ আহসান হাবিবের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ