ফটোকার্ড
মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়ন, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৪ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় পৌর শহরের বাজার স্টেশন চত্তরে পৌর মুক্তমঞ্চে ১১ দলীয় ঐক্যজোট,সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর এ্যাড. নাজিম উদদীন বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতী আমজাদ হোসাইন,

এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,পৌর জামায়াতে সেক্রেটারি মওলানা মোস্তফা মাহমুদ, সহকারী সেক্রেটারি মোঃ হাফিজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, পৌর ছাত্রশিবিরের সভাপতি শামীম রেজা বক্তব্য রাখেন। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তারা জনগনের সাথে তামাশা শুরু করেছে। আমরাও আপনাদের চিনি,জানি কিভাবে।আপনাদের কাছ থেকে দাবি আদায় করতে হয়।
বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম বলেন,বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা করছেন।এখন তারা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের কথা না বল্লে যদি নির্বাচন না দেয় সেইজন্যই আমরা প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছি। কাজেই বুঝতে পারছেন ওনারা নির্বাচনের আগেই জনগনের সাথে তামাশা করেছেন।

আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসেছেন।আমরা জেনে বুঝে চুপ করে রয়েছে। যাতে করে কোন অপশক্তি পুনরায় কোন সুযোগ নিতে না পারে। তাই আপনাদেরকে অনুরোধ করবো এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিন।
পরে মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম এর নেতৃত্বে বাজার স্টেশন সংলগ্ন সিরাজগঞ্জ পৌরসভার পৌর মুক্তমঞ্চ থেকে শুরু করে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎপত্তিস্থল মুক্তমঞ্চে এসে মিছিল শেষ হয়।




