,
সর্বশেষ
রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমতুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে আরমানি রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে ১৩ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও উন্নয়নবান্ধব করতে চান কাউন্সিলর প্রার্থী রাশেদ শেখ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পেল সিরাজগঞ্জের সুমন
তাড়াশে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
নাটোরে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ
উল্লাপাড়ায় প্রেম করে বিয়ের পর স্ত্রীকে অপহরণের অভিযোগ, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান

নাটোরে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ

ফটোকার্ড

শামীম রেজা, সিংড়া(নাটোর )প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে নাটোরে দুই হাজার পথচারীদের মাঝে গাছের চারা উপহার ও জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৭শে জুলাই (সোমবার ২০২৬) নাটোর পুরাতন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি শেখ রিফাদ মাহমুদ’র পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।

সভাপতির বক্তব্যে মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, “তীব্র দাবদাহ থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ নাটোর গড়ে তুলি। পরিবেশ রক্ষায় তরুণের পাশাপাশি সকল স্তরের নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ জানান, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দশ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

বিনা মূল্যে মানসম্পন্ন চারা পেয়ে পথচারী, রিকশাচালক ও পথচারী সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ