ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. সুমন শেখ জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
সোমবার (২৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ১০০ মিটার দৌড়ে অংশ নিয়ে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে সুমন শেখ ক্রেস্ট ও প্রাইজমানি গ্রহণ করেন।
সুমনের এ সাফল্যে জেলা পুলিশ, সিরাজগঞ্জ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য ও কৃতিত্ব অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সুমনের এই অর্জন শুধু সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের জন্যই নয়, সমগ্র সিরাজগঞ্জ জেলার জন্যও গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য-দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।




