,
সর্বশেষ
রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমতুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে আরমানি রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে ১৩ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও উন্নয়নবান্ধব করতে চান কাউন্সিলর প্রার্থী রাশেদ শেখ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পেল সিরাজগঞ্জের সুমন
তাড়াশে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
নাটোরে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ
উল্লাপাড়ায় প্রেম করে বিয়ের পর স্ত্রীকে অপহরণের অভিযোগ, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে আরমানি রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র :

সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২টায় শহরের মুজিব সড়ক, বি.এ. কলেজ এলাকা ও ফজলুল হক রোডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে মুজিব সড়কের আরমানি রেস্তোরাঁকে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বি.এ. কলেজ এলাকায় নিষিদ্ধ বেকারি পণ্য ইস্ট বেকার বিক্রির অপরাধে উদ্যোগ হোটেল অ্যান্ড কনফেকশনারির মালিক মো. রিপন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ময়দা ও সুজি তৈরি ও বিপণনের দায়ে মেসার্স আরিশা ট্রেডার্স-এর মালিক মো. মাসুদ রানাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, জেলা ভোক্তা অধিদপ্তরে প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় নান্না বিরিয়ানি হাউজ-এর মালিক মো. হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র‍্যাব এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ