,
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন:৫০ হাজার টাকা জরিমান

ফটোকার্ড

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আইন অমান্য করে কৃষি জমি কেটে পুকুর খনন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​রবিবার (১৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

​আদালত সূত্রে জানা যায়, খেজুরতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে দুপুরের দিকে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত মোঃ তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, “ফসলি জমি এ দেশের বড় সম্পদ। কোনো অবস্থাতেই নিয়ম বহির্ভূতভাবে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন কিংবা মাটিকাটা বরদাশত করা হবে না। পরিবেশ ও কৃষিখাত রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।”

​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ