শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৫
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের উদ্যোগে ১৫ প্রান্তিক সদস্যের মাঝে ৩০০ পিস হাঁসের বাচ্চা বিতরণ
বড়ালব্রিজ ও চাটমোহর রেলস্টেশনে ট্রেনের আসন ও যাত্রাবিরতি বৃদ্ধির দাবি এমপি রুমার
সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ,প্রতারণা মামলায় মিমুল গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রেণিকক্ষ সংকটে বারান্দায় পাঠদান,চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

মো. মোকলেসুর রহমান মামুন,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চণ্ডীপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের তীব্র সংকট বিরাজ করছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বারান্দার মেঝেতে বসে পাঠদান করতে হচ্ছে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে নির্মাণাধীন ভবনটির তিনটি কক্ষে চলছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম। প্রধান শিক্ষকের অফিস কক্ষটি এখন শ্রেণিকক্ষ। একদিকে দাপ্তরিক কাজ চলে, তার ঠিক পাশেই চলে শিশুদের পাঠদান। এতে কোনো পক্ষই কাজে মনোযোগ দিতে পারছে না। বর্তমানে বিদ্যালয়টিতে ১২৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন ছয়জন। পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বারান্দায় বসে ক্লাস করা ছোট ছোট শিশুদের জন্য হয়ে দাঁড়িয়েছে চরম ভোগান্তি।

তবে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ইতোমধ্যে চিঠি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তালিকা চেয়েছে। তালিকায় প্রথমে চণ্ডীপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে। স্কুলের প্রধান শিক্ষক আবু বককার মিয়া জানান, ১৯৮৯ সালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নে চণ্ডীপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১২৩ জন ছাত্রছাত্রী রয়েছে। ছয়জন শিক্ষকের মধ্যে একজন চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। একজন ডেপুটেশনে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে আছেন। চারজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়টি শ্রেণিকক্ষের সংকট থাকায় ক্লাস নিতে হয় অফিস কক্ষে। এছাড়া শ্রেণিকক্ষের অভাবে বারান্দায় করানো হচ্ছে পাঠদান। জায়গার সংকুলান না হওয়ায় দুজনের বেঞ্চে বসতে হচ্ছে চারজন শিক্ষার্থীকে। শব্দের কারণে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারছেন না। যে কারণে প্রতিনিয়ত পাঠ্য কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পাঠ্য কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা প্রয়োজন।

সহকারী শিক্ষক হামিদা খাতুন বলেন, ‘আমাদের বিদ্যালয়টিতে তিনটি কক্ষ। শ্রেণিকক্ষের অভাবে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের অফিস কক্ষে পাঠদান করাতে হচ্ছে। ফলে পাঠদানে ছাত্ররা অমনোযোগী থাকে। ক্লাসে শিক্ষকেরা বসে থাকে, আবার শিক্ষার্থীরাও বসে থাকে। এতে শিক্ষক-শিক্ষার্থীর ভোগান্তি হচ্ছে। সহকারী শিক্ষক ফাতেমা খাতুন বলেন, শ্রেণিকক্ষের সংকটের জন্য বারান্দায় ক্লাস করাতে হচ্ছে। শিশু শিক্ষার্থীরা বারান্দার মেঝেতে বসে ক্লাস করছে। এতে কষ্ট হচ্ছে। তাই সরকার যদি বিদ্যালয়ে দুটি ভবনের ব্যবস্থা করে দিত, তাহলে চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের শিশুরা ভালোভাবে ক্লাস, পড়ালেখা করতে পারত।

উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, নতুন ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গত সপ্তাহে তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চণ্ডীপুর পারএলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলা হয়েছে আবেদন করতে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করতে পারব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০