,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের অভিযান
রানীগ্রামে পানিবন্দি অসহায় মানুষের যাতায়াত সুবিধার্থে তিনটি নৌকা দিলেন চেম্বারের পরিচালক আলামিন
সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার জি.এম. হিলালি রোড, জেসি রোড, বি.এল. স্কুল রোডসহ আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি বাড়ির আঙিনা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ঘরের ভেতরেও প্রবেশ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিপাতে  এধরনের সমস্যা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, জেসি রোড এবং বিআইডাব্লিউটিএ কার্যালয়ের সামনের পুকুর ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। একই সঙ্গে মান্নান তালুকদার এমপির মোড় থেকে নবদ্বীপ পুল হয়ে কাটাখালী পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেনের বিভিন্ন স্থানে মাটি, পলি ও আবর্জনা জমে থাকায় পানি সহজে প্রবাহিত হতে পারছে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর আরও অভিযোগ, জি.এম. হিলালি রোড, জেসি রোড এবং মান্নান তালুকদার এমপির মোড় এলাকায় ড্রেন নির্মাণের সময় পানির লেভেল (ঢাল) সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। এতে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হওয়ার পরিবর্তে উল্টো ধানবান্ধি মহল্লার দিকে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি না থাকলেও সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে এবং বাসাবাড়িতে পানি প্রবেশ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। অনেক সময় নোংরা পানির কারণে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘসময় পানি জমে থাকায় সড়কেরও ক্ষতি হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িকভাবে ড্রেন পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। পুরো পানি নিষ্কাশন ব্যবস্থার কারিগরি মূল্যায়ন করে ড্রেনের লেভেল পুনঃনির্ধারণ, ভরাট হওয়া জলাধারের বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ড্রেন পরিষ্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাটাখালী পর্যন্ত পানি প্রবাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব প্রতিবন্ধকতা অপসারণেরও দাবি জানান তারা।

এ ব্যাপারে পৌর প্রশাসক সাহাদত হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে স্থানীয়রা সিরাজগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে ধানবান্ধি মহল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং এলাকাবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

শেয়ার করুনঃ