,
সর্বশেষ
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে দেলদুয়ারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা বিক্রি হওয়া ঘরের বরাদ্দ
সিরাজগঞ্জে লেবেলবিহীন দই-ঘি বিক্রির দায়ে সুব্রত সুইটস-এ ১০ হাজার টাকা জরিমানা
সভাপতি আশরাফুল আলমকে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
দুটি পা নেই, তবুও থামেনি স্বপ্ন—একটি স্কুটির অপেক্ষায় উল্লাপাড়ার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল
সিরাজগঞ্জে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিমের একটি পাখি ‘খোকাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিলেন হাজী আব্দুস সাত্তার
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩০

সিরাজগঞ্জে লেবেলবিহীন দই-ঘি বিক্রির দায়ে সুব্রত সুইটস-এ ১০ হাজার টাকা জরিমানা

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লেবেলবিহীন দই ও ঘি উৎপাদন এবং বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ শহরের এসএস রোড এলাকায় অবস্থিত দই, মিষ্টি ও ঘি তৈরির প্রতিষ্ঠান মেসার্স সুব্রত সুইটস-এ এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানার পরিবেশ উন্নত ও স্বাস্থ্যসম্মত পাওয়া যায়। তবে উৎপাদিত দই ও ঘিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ করে লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক শ্রী প্রদীপ কুমার বসাক-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ