,
সর্বশেষ
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে দেলদুয়ারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা বিক্রি হওয়া ঘরের বরাদ্দ
সিরাজগঞ্জে লেবেলবিহীন দই-ঘি বিক্রির দায়ে সুব্রত সুইটস-এ ১০ হাজার টাকা জরিমানা
সভাপতি আশরাফুল আলমকে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
দুটি পা নেই, তবুও থামেনি স্বপ্ন—একটি স্কুটির অপেক্ষায় উল্লাপাড়ার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল
সিরাজগঞ্জে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিমের একটি পাখি ‘খোকাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিলেন হাজী আব্দুস সাত্তার
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩০

সভাপতি আশরাফুল আলমকে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  হাওড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত  হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সম্প্রতি বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্র নেতা এম আশরাফুল আলম। তাঁর সভাপতি মনোনীত হওয়ায়  খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। 

স্থানীয়রা জানান, আশরাফুল আলম তার যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষকদের দক্ষতা উন্নয়ন,পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম ‘র অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। 

এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন,‘নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।’ 

সভাপতি নির্বাচিত হওয়ায় আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এম আশরাফুল আলম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এসময় উপস্থিতি ছিলেন,অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, পৌর ছাত্রদলের সভাপতি ইলিয়াস কাওসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মারুফ,রাসু-সহ অভিভাবক সদস্য এবং সকল ছাত্রছাত্রীবৃন্দ।

শেয়ার করুনঃ