,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আনোয়ার হোসেন আকন্দের গণসংযোগ
সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সিরাজগঞ্জে দোকান দখলকে করতে নারী ও স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায খুশি রানি নামে ৮ বছরে শিশু নিহত
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে লোকজ সংস্কৃতি উৎসবে আনন্দধ্বনি সাংস্কৃতিক গোষ্ঠীর মনোমুগ্ধকর গানের আসর

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
‘শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে চলমান মাসব্যাপী লোকজ সংস্কৃতি উৎসব, গ্রামীণ পণ্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আনন্দধ্বনি সাংস্কৃতিক গোষ্ঠী, সিরাজগঞ্জের মনোমুগ্ধকর গানের আসর।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ষাটের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলা গানের নানা ধারা পরিবেশন করেন সংগঠনটির শিল্পীরা। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, আধ্যাত্মিক, লোকজ ও আধুনিক গানের সমন্বয়ে সাজানো পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। প্রবীণ শিল্পীদের কণ্ঠে কালজয়ী গান উৎসব প্রাঙ্গণে সৃষ্টি করে এক নান্দনিক ও প্রাণবন্ত পরিবেশ।
উৎসবের আয়োজন করে নাট্য নিকেতন গ্রুপ থিয়েটার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিসা ইভেন্ট ম্যানেজমেন্ট, সিরাজগঞ্জ। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা শিল্পীদের পরিবেশনা উপভোগের পাশাপাশি দেশের লোকজ সংস্কৃতির প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক দল হিসেবে আনন্দধ্বনি সাংস্কৃতিক গোষ্ঠী, সিরাজগঞ্জের প্রধান পরিচালক নূরে আলম হীরার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌড়, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট, নাট্য নিকেতনের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতা।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ লোকজ সংস্কৃতি উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ শিল্প ও লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে, যা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে।
সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এ আয়োজন স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থেকে দেশের লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ