,
সর্বশেষ
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জে সাইদুর রহমান বাচ্চুর জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার
সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের যাত্রা শুরু
তাড়াশে খাদ্যশস্য মজুত ও ব্যবস্থাপনা খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও নুসরাত জাহান
সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ 
সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
শিয়ালকোলে যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,বিচারের দাবি
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ; দগ্ধ ৬

দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ থেকে নিয়মিত প্রকাশিত জনপ্রিয় দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার প্রধান সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দৈনিক সিরাজগঞ্জ বার্তা কার্যালয়ে জন্মদিন উপলক্ষে এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা সাইদুর রহমান বাচ্চুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান খান চৌধুরী বাবলু, দৈনিক সিরাজগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক নাফিউ খান আবির, বার্তা সম্পাদক বদরুল আলম দুলাল, সহকারী সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি রাদেশ কবির, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সিরাজগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা হিসেবে তিনি জেলার মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার নেতৃত্বে দৈনিক সিরাজগঞ্জ বার্তা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন।
এদিকে জন্মদিন উপলক্ষে শহরের একক সংঘ ক্লাব, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগেও পৃথকভাবে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাইদুর রহমান বাচ্চুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুনঃ