,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আনোয়ার হোসেন আকন্দের গণসংযোগ
সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সিরাজগঞ্জে দোকান দখলকে করতে নারী ও স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায খুশি রানি নামে ৮ বছরে শিশু নিহত
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায খুশি রানি নামে ৮ বছরে শিশু নিহত

ফটোকার্ড

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও মা আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ট্রাক্টরের নিচে পড়ে গেলে তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা কুকিল চন্দ্র ও মাও আহত হয়েছেন।
নিহত শিশুটির বাবা কুকিল চন্দ্র বলেন, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ীতে ফিরছিলাম। ময়দানদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে আমার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে

শেয়ার করুনঃ