রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদণ্ড
কাজিপুরে হাজী আব্দুল মজিদ মন্ডল রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

ফটোকার্ড

ইছাহাক হোসেন, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীর ঘিরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কক্সবাজার মেরিন ড্রাইভের আদলে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ “যমুনা রিভার ড্রাইভ” নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) রাত ১০ টায় এনায়েতপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পর্যটন ব্যক্তিত্ব ভুঁইয়া শাহীন সানির নেতৃত্বে এ দাবি উত্থাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভূঁইয়া শাহীন সানি বলেন, যমুনা নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, নদীকেন্দ্রিক সংস্কৃতি এবং বিস্তীর্ণ চরাঞ্চলকে ঘিরে এনায়েতপুরে একটি আধুনিক রিভার ড্রাইভ নির্মাণ করা হলে এ অঞ্চল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পর্যটন অবকাঠামো গড়ে উঠলেও যমুনা নদীকে ঘিরে এনায়েতপুরের সম্ভাবনা এখনো যথাযথভাবে কাজে লাগানো হয়নি। নদীর তীর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে, বিনোদন কেন্দ্র, দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার এবং আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি রিভার ড্রাইভ নির্মাণ সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিক নেতা মুক্তার হাসান আশা প্রকাশ করেন, “যমুনা রিভার ড্রাইভ” বাস্তবায়িত হলে এনায়েতপুর শুধু সিরাজগঞ্জ নয়, সমগ্র দেশের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০