ফটোকার্ড
জিল্লুর রহমান তাড়াশ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খাদ্যশস্য মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা সদরে অবস্থিত স্থানীয় খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শনকালে তিনি খাদ্যশস্যের মজুত, সংরক্ষণের মান এবং বিতরণ ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় ইউএনও গুদামের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং খাদ্যশস্য সংরক্ষণের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি গুদামের নিরাপত্তা ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং সরকারি খাদ্যশস্য সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পরিদর্শনের ফলে গুদামের কার্যক্রম আরও গতিশীল হবে এবং খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এছাড়াও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




