শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেল ৬ গরু, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার -২
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য
রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা,শ্রমিক দল নেতার সকল পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ  
সিরাজগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে শালুয়াভিটা হাট, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ
তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন বন্ধে অভিযান,দুই মিনি ড্রাম ট্রাক আটক
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

শেরপুরে তিনলাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে- সিভিল সার্জন

শেরপুর প্রতিনিধি ::  শেরপুর জেলায় এবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় মোট তিনলাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে টাইফয়েডের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।   

আজ বুধবার বিকেলে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন।

এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শেরপুর জেলায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ শিশুকে টাইফয়েডে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৫৮ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৩৫০।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। এর মধ্যে প্রথম সপ্তাহে (১২ থেকে ৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহে (১ থেকে ১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রাম ও শহরাঞ্চলে) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১