শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন বন্ধে অভিযান,দুই মিনি ড্রাম ট্রাক আটক

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহনের সময় দুইটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারেন যে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় অবৈধভাবে আবাদী জমি খনন করে কয়েকটি মিনি ড্রাম ট্রাকে অতিরিক্ত মাটি বোঝাই করে ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার দিকে নেওয়া হচ্ছে। এতে সড়কে মাটি পড়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ তথ্যের ভিত্তিতে মোবাইল টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইটি মাটি বোঝাই মিনি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

পরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া সড়কে মাটি পড়ে সাধারণ মানুষের চলাচলে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। তাই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০