,
সর্বশেষ
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড
তাড়াশে মাছ ব্যবসায়ী ট্রাকের চাপায় নিহত
সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বেলকুচিতে মাদক বিরোধী অভিযানে ইয়াবা,হিরোইন-সহ আটক ৪
শিয়ালকোলে সবার সমর্থন ও সহযোগিতায় পরিবর্তনের অঙ্গীকার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার,গডফাদারদের খুঁজছে ডিএনসি
জুড়ীতে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ
জামালপুরে চাঁদা না পেয়ে হুমকি ও সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবারও সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ শরীফুল ইসলাম

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক মুখরিত পরিবেশে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল জব্বার বেপারী।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান মেহমান হিসেবে গঠনমূলক বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ কাশেমী।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ৮ নং কলম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এজাজুর রহমান এজাজ,
কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচীব মোঃ ইব্রাহিম খলিল ফটিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হায়দার রশিদ রিপন।

​এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।

​সমাবেশে বক্তারা দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:

​”কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের যৌথভাবে ভূমিকা রাখতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য।”

শেয়ার করুনঃ